1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দলকানা ও হলুদ সাংবাদিকদের প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরুধী ছাত্র-জনতার মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

দলকানা ও হলুদ সাংবাদিকদের প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরুধী ছাত্র-জনতার মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

স্বৈরাচারের নির্দেশে পুলিশ যখন ছাত্রজনতার জীবন কেড়ে নিচ্ছিল তখন আসবাবপত্র ক্ষয়ক্ষতির নিউজ করেছিল সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন।
আন্দোলনে রাজপথে থাকা রাসেল শেখকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদ জানানোতে ছাত্রদের হেয় করে নিউজ করেছিল যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক। এই দুজন সাংবাদিকসহ দলকানা হলুদ সাংবাদিকদেরকে তাদের প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রীপুরের ছাত্রজনতা।

সোমবার বেলায় ১১ টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাব পর্যন্ত যায়। পরে উপজেলার সামনে এসে মিছিল শেষ করে মানববন্ধন করেন শ্রীপুর উপজেলার সর্বস্তরের ছাত্রজনতা।

টংগী কলেজের ছাত্র বরমীর রিয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুরের ছাত্র প্রতিনিধি হাসান হাবিব, মাওনার ছাত্র প্রতিনিধি হাবিব, শ্রীপুর কলেজের ছাত্র শ্রাবন, মাওনার ছাত্র প্রতিনিধি হাবিব, সাবেক ছাত্রপ্রতিনিধি রাজীব শেখ, বরমী বাজার এলাকার
মুফতি মোজাম্মেল হক নূর,
বরমী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোছাঃ শিখা ও সরকারি তিতুমীর কলেজের ছাত্র ও শ্রীপুরের ছাত্র প্রতিনিধি ওসামা বিন হোসাইন প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক ইজাজ মিলন ও আব্দুল মালেকের হলুদ সাংবাদিকতার প্রতিবাদে তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলনে ভূমিকা রাখা রাসেল শেখকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net