1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী মৃত্যু ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

নবীগঞ্জে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী মৃত্যু ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদী ঘোনাপাড়া গ্রামের মাহমুদ আলী গত ৯ সেপ্টেম্বর তার গর্ভবতী স্ত্রী নিছফা আক্তারকে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন । সেখানে চিকিৎসারত অবস্থায় ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রোববার মধ্যরাতে তিনি মারা যান। পরে মৃতদেহ থানায় নিয়ে আসলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন।এদিকে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আটক মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন। ধৃত মাহমুদ ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী প্রায় ১৭ বছর আগে উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামের করিম মিয়ার মেয়ে নিছফা আক্তারকে বিয়ে করেন। ইতিমধ্যে মাহমুদ আরও একটি বিয়ে করে ঘটনারদিন ৯ সেপ্টেম্বর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রী নিছফা আক্তার ও তার  স্বামীর মাহমুদ আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী মাহমুদ আলী স্বজোড়ে স্ত্রী নিছফার পেটে লাথি মারলে তিনি গুরুত্বর অসুস্থ হন।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net