1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার

মােঃ সাইফুল্লাহ ;

মগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও জামায়াত সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মীদের নিয়ে জেলা  জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   ৯সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল , মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহাসহ আরো অনেকে।  সভায় বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে  মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। তারা বলেন, আসন্ন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন আগের চেয়েও আরো মহা ধুমধামে সম্পন্ন করতে পারেন এজন্যেই জামায়াতের নেতাকর্মীরা সব সময় তাদের পাশে থাকবে।  সেই সঙ্গে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে সৃষ্টি হওয়া অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে কোন অমুসলিমের উপর যেন অত্যাচার নির্যাতন না হয় সেজন্য বিনিদ্র কাজ করছে সংগঠনটি।  এ লক্ষ্য পূরণে  অমুসলিমদেরও জামায়াতে ইসলামীর সঙ্গে একত্রে কাজ করার সুযোগ আছে। বক্তারা বলেন, অন্যান্য রাজনৈতিক দলের অনৈতিক কার্যকলাপের বিপরীতে  জামায়াত এর আদর্শিক রাজনীতির মাধ্যমে দেশে একটি সত্যিকারের পরিবর্তন আনতে চায় । এ কারণেই দেশের অনেক জেলার মতোই মাগুরা জেলাতেও অন্তত দেড় হাজার অমুসলিম  জামায়াতের আদর্শে বিশ্বাসী হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বক্তারা আসন্ন নির্বাচনে সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াতের মনোনীত নেতাদের ভোট দেয়ার আহ্বান জানান। সভায় জেলার চার উপজেলার প্রায় অর্ধশত  অমুসলিম জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net