1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে জেলা ও উপজেলায় কর্মরত নবীন প্রবীণ সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জলের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টিভির শেরপুর প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশিম, আনন্দ টিভির শেরপুর প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, সাবেক-সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক ও শেরপুর প্রেসক্লাবের সদস্য হারুনূর রশীদ,নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জাহাঙ্গীর আলম তালুকদার, শফিউল আলম লাভলু, মনজুরুল ইসলাম মঞ্জু, জাকীয়া পারভীন প্রমুখ।
এসময় বক্তারা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর রাতের আধারে
তাদের পছন্দের কিছু সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে, সকল সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি কমিটি গঠন হবে বলে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক মিলে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ২২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়। কিন্তু এ কমিটি গঠনের পর শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উঠে সমালোচনার এবং নিন্দার ঝড়। তারা বিএনপির নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে কমিটি গঠন করে এবং এতে করে ওই নেতৃবৃন্দের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বলে আলোচনা সভায় এমনটাই অভিযোগ করেন। পরবর্তীতে জেলা বিএনপি ওই কমিটি সম্পর্কে অবগত নয় বলে এক প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়।
অপরদিকে আলোচনায় উপস্থিত সকল সাংবাদিকদের দাবি, জেলায় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের অংশগ্রহণে প্রেসক্লাবের কমিটি গঠন করা হোক। এসময় সিনিয়র সাংবাদিকরা শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হবে বলে তারা উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।
সভায় শেরপুর জেলা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net