1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগ উপজেলা প্রেস ক্লাব নির্বাচনঃ নিজাম উদ্দিন খোন্দকার সভাপতি ও আলা উদ্দিন আলো সাধারণ সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

সেনবাগ উপজেলা প্রেস ক্লাব নির্বাচনঃ নিজাম উদ্দিন খোন্দকার সভাপতি ও আলা উদ্দিন আলো সাধারণ সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার

সেনবাগ উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে নিজাম খোন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আলা উদ্দিন আলো নির্বাচিত হয়। সেনবাগে কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন-সেনবাগ উপজেলা প্রেসক্লাব-এর দ্বিবার্ষিক নির্বাচন অদ্য ১৪ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় পৌর সদরের ভোজনবিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টিং মিডিয়া ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জাতীয় নিশানের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। নির্বাচনে দৈনিক মানবজমিনের সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার সভাপতি ও দৈনিক একুশের সংবাদ প্রতিনিধি আলা উদ্দিন আলো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ২৭ সদস্য বিশিষ্ট সেনবাগ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু নাছের, দৈনিক খোলা কাগজ সেনবাগ প্রতিনিধি ফখরুদ্দীন মোবারক শাহ রিপন, দৈনিক খবরপত্র সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ হারুন, দৈনিক জাতীয় নিশান এর স্টাফ রিপোর্টার মো: রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল নোয়াখালী জেলা প্রতিনিধি মো: ফখর উদ্দিন। যুগ্ম -সাধারণ সম্পাদক পদে দৈনিক গণবার্তা সেনবাগ প্রতিনিধি মো: মনোয়ারুল হক, দৈনিক আমাদের সময় সেনবাগ প্রতিনিধি আমির হোসেন লিটন, দৈনিক সংগ্রাম সেনবাগ প্রতিনিধি মো: জিয়া উদ্দিন, দৈনিক ভোরের ডাক সেনবাগ প্রতিনিধি রফিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক নবজাগরণ সেনবাগ প্রতিনিধি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ-নোয়াখালী জেলা প্রতিনিধি আবু জাহের জুয়েল, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রথম ডাক সেনবাগ প্রতিনিধি তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলা হাবিবুর রহমান হারুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোয়াখালী টিভির সেনবাগ প্রতিনিধি মো: জহিরুল ইসলাম, শিক্ষার্থী বিষয়ক সম্পাদক সেনবাগ ভিশন-এর সহ সম্পাদক মেহেদি হাসান হ্রদয়, সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে একুশে নিউজ সেনবাগ প্রতিনিধি আবদুল মোতালেব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক দেশেরপত্র সেনবাগ প্রতিনিধি রেজাউল করিম রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরার সেনবাগ প্রতিনিধি আবদুল খালেক নির্বাচিত হয়। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক একুশে সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধ মোঃ মাসুদুর রহমান, দৈনিক আমাদের বাংলা স্টাফ রিপোর্টার সাহাব উদ্দিন , দৈনিক প্রথম ডাকের স্হানীয় প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের সামছুদ্দিন লিটন, দৈনিক আজকালের খবরের জাকের হোসেন, দৈনিক গণকণ্ঠের সফি উদ্দিন টিটু কে নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net