ঢাকা   ০৪:২২:৩১ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

স্কাসের লিপ প্রকল্প কর্তৃক লোকাল এডভোকেসি এ্যাকশন প্লান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সেলিম উদ্দিন (কক্সবাজার)

প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার আর্থিক সহায়তায়, সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) স্বাস্থ্য উন্নয়ন উদ্যোগের মাধ্যমে কক্সবাজারে (স্থানীয় এবং রোহিঙ্গা সম্প্রদায় উভয়) নারী ক্ষমতায়ন ও সুরক্ষার জন্য উখিয়া উপজেলায় লিপ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, জীবন দক্ষতা উন্নয়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং অধিকার বাস্তবায়ন, মানসিক স্বাস্থ্য, ইতিবাচক অভিভাবকত্ব ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

স্কাসের কারিগরী সহায়তায় লিপ প্রকল্পের অধীনে স্থানীয় বেসরকারি সংস্থা ইউথ লিড অর্গানাইজেশন হাসি মুখ ফাউন্ডেশন সহ নারীদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত স্থানীয় সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্কাসের লিপ প্রকল্পের অধীনে ৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং Local YLO and WROs Resourced to carry out Evidence-Based Local Advocacy Plans শিরোনামে একটি আয়োজন সম্পন্ন হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উখিয়া মোহাম্মদ নূরে আলম মজুমদার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান প্রমুখ।

আয়োজনের কারিগরী সহযোগী স্কাসের প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিপ প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুস সবুর, মনিটরিং এন্ড ইভালুয়্যেশন অফিসার নার্গিস আশরাফী নুরী, টেকনিক্যাল অফিসার ওয়াইচিংনু চৌধুরী, টেকনিক্যাল অফিসার মিনা বড়ুয়া, মেন্টর চামেলি চৌধুরী, মেন্টর সৈয়দ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেইস ম্যানেজমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুল প্রমুখ।

ইভেন্টে ইউথ লিড ও ওইমেন লিড সংগঠনের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত হয়ে তাদের সংগঠনের কার্যক্রম তু্লে ধরেন।

হাসি মুখ ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জাহেদ জানান, লিপ প্রকল্পের কারিগরী সহায়তায় সদস্যদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সাধন করে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের সার্বিক দক্ষতা অর্জন হয়েছে। এই কারিগরী সহায়তা নিয়ে তাঁরা গ্রামাঞ্চলে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণে বিভিন্ন সভা ও উঠান বৈঠকের আয়োজন করে কিশোর-কিশোরীদের সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি