1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত
এবং আরো ৯জন আহত হয়েছে। নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। আহত ৯জনের মধ্যে ৪জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে (আনুমানিক সাড়ে ১০টা) জেলা শহরের নারানখখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে কেউ নিশ্চিত করেনি। এরপর রাতেই ১২জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা।

তিনি জানান, গুরুতর আহত ৪জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহতদের কয়েকজন গুলিবিদ্ধ।

নিহতদের মধ্যে জুনান চাকমা ও রুবেল এর বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায় বলে জানা গেছে।
এরআগে বৃহস্পতিবার বিকালে জেলার দীঘিনালায় দুইপক্ষের বিরোধের জের ধরে সেখানে লারমা স্কয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন ৫জন।
খাগড়াছড়ি সদরে বুধবার চুরির অভিযোগে মো: মামুনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় বাঙ্গালী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এনিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ আইন শৃংখলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ‌ সাংবাদিকদের জানান, পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে শুক্রবার দুপুর দুইটা থেকে রাত ৯ টা পর্যন্ত খাগড়াছড়ি শহরে

১৪৪ ধারা জারি করা হয়েছে।

আলমগীর হোসেন খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net