1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে -৯ জন রোগী ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে –৯ জন রোগী !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ১ সপ্তাহে জেনারেল হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন রোগী ।
ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় ২ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত হওয়া মোহাম্মদ আলী বলেন, ব্যবসার কাজে সেখানে গিয়েছিলাম। ১মাস পর বাসায় আসি।

এরপর থেকে জ্বর অনুভূত হতে থাকে। চিকিৎসক দেখালে ডেঙ্গু শনাক্ত হয়। রুহিয়া থানার অন্তর্গত শুকান্ত বর্মণ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি। সেখান থেকে আমি আক্রান্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জুনিয়র কনসানডেন্ট জাহিন মিঠু বলেন, জুলাইয়ের শেষে থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net