1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১১ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন ইশরাত ফারজানা। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি ঠাকুরগাঁও জেলায় কর্মরত সংবাদকর্মীগণের সাথে মতবিনিময় সভা করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নাগত ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সহ -সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ – সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট , দপ্তর সম্পাদক মো: আসদুজ্জামান শামিম, সিনিয়ার সাংবাদিক মজিবর রহমান শেখ, সদস্য শাহ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
নবাগত ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপনতা থাকবে না। ঠাকুরগাঁও জেলার যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সে গুলো সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net