ঢাকা   ০৪:৫৫:১০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নকলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে । রোববার সকালে সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর নকলাস্থ বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কেটে দিবসটি পালন করা হয় । এ উপলক্ষো আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী , উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে এক বিশাল র‌্যালী নকলা শহরের রাস্তা সমূহ প্রদক্ষিন করে। এছাড়া পৌর বিএনপির আয়োজনে নকলা মুক্তিযোদ্ধা কম্পেক্স ভবনে সম্মুখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নকলা পৌর বিএনপির সভাপতি কামরুল আলম খান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদ হোসেন বাদশা , উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হক তালুদার চাঁন মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ও পৌর বিএনপির যুগ্ন সম্পাদক রজব আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি