1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শনিবার দিনব্যাপী ঐতিহাসিক  তাফসিরুল কোরআন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   সকাল ১০ টা থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিল বিকেল ৫ টায় শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।  তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের।

শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  এ্যাডভোকেট রোকনুজ্জামান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা  ওয়ালিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম।  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান।

সকাল ১০ থেকে মাগুরা জেলাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লীগণ শ্রীপুর উপজেলা মাঠে হাজির হন। প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা মুফতি আমির হামজার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন। এসময় স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাগুরার রংধনু ইসলামী সাংস্কতিক শিল্পী গোষ্টিসহ স্থানীয় শিল্পীগণ।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net