1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার

নিজস্ব প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।  শোভাযাত্রাটি শিরোইল বাসটার্মিনাল থেকে রেলগেট হয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এসে শেষ হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে এ শোভাযাত্রায় রাজশাহী টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের ( আরটিজেএ) সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

পরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব, বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি প্রতিনিধি কাজী শাহেদ, বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার ও বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার আবু কাওসার মাখন, শাহিনুর রহমান সোনা, লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল, ক্রীড়া সম্পাদক ফায়সাল হোসেন, নির্বাহী সদস্য আল আমিন পাপন, এসএম শফিকুল আলম ইমন, আক্তার হোসেন হীরা, সদস্য শাহাবুদ্দিন, মিজানুর রহমান, সাবিত হাসান রনি, ইসাহাক আলী পিন্টু, শেখ রহমতুল্লাহ, মাসুদ পারভেজ, আলফাজ হোসেন, লাইক, রুকাইয়া চৌধুরী, মনোয়ার হোসেন, হাবিল উদ্দিন, নাজমুল হক, আবুল হাসেম, হাবিবর, আব্দুল হক, শাহাদত, ইমাম হোসেন, রকিবুল হাসান, নাসির, মানিক, রমজান আলী, মোহন, শফিকুল ইসলাম, অলিউল্লাহ, কামাল হোসেন, আসগর আলী সাগর, নুরুল ইসলাম সবুজ, সাকিবুল ইসলাম স্বাধীন, ঈসরাফিল, সুমন হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net