ঢাকা   ১১:০০:৫৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীপুর পৌরসভা সম্পূর্ন শীতাতাপ নিয়ন্ত্রিত।করের টাকায় চলে বিদ্যুৎ বিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৬ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভাটি হালের সময়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্হ প্রতিষ্ঠান।পৌরসভার পরতে পরতে রয়েছে দুর্নীতি,অনিয়ম আর লুটপাটের ছাপ।জনবল নিয়োগ,কাজের দরপত্রে,বিভিন্ন ক্রয় সংক্রান্ত বিষয়ে,পৌর বানিজ্যিক ভবন কাম মাল্টিপারপাস,অবকাঠামোগত উন্নয়নে,বাৎসরিক বাজেট,সরকারি বরাদ্দসহ সবক্ষেত্রই ছিল দুর্নীতির মহোৎসব।অযোগ্য,অদক্ষ্য আর দুর্নীতিপরায়ন কর্মকর্তাদের দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৌরসভা।এমন কোন খাত নেই দুর্নীতিমুক্ত।সদ্য পদচ্যুতি মেয়র মোঃআনিছুর রহমান পোরখাওয়া আপাদমস্তক একজন রাজনৈতিক নেতা।তাঁর রাজনৈতিক দুরদর্শিতার কমতি নেই তবে প্রশাসনিক দক্ষ্যতার বড়ই অভাব ছিল।দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা মেয়রের সরলতার সুযোগ নিয়ে এসব অপকর্মগুলো বছরের পর বছর করে আসছিল।কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মেয়রের ছিল অগাদ বিশ্বাস আর আস্হা।কর্মচারীরা তাঁর কাছে এতটায় বিশ্বাস্হ ছিলেন খোদ মেয়র তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করেছিলেন একজন মাস্টাররোল কর্মচারীকে। সচিবালয় থেকে শুরু করে সর্বত্রই ছিল তার দাপট।তার কথামত চলতো পুরো পৌরসভা।পৌরসভায় তার কথায় শেষ কথা ছিল।কোন কর্মকর্তা-কর্মচারি প্রতি বিরাগবাজন হলেই বদলীসহ নানা হয়রানীর স্বীকার হতে হতো।ক্ষমতার দাপট দেখিয়ে পৌরসভার উন্নয়নের সিংহভাগ কাজ ওই কর্মচারি একাই করার অভিযোগ রয়েছে।ওই কর্মচারির বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ।ওই কর্মচারির সুযোগ-সুবিধার বদৌলতে পৌরসভার প্রায় সবটি শাখায় পুরুস্কার হিসেবে পাইয়ে দিয়েছেন ইয়ার কোলার(এসি)।এতে করে পৌর নাগরিকের করের টাকা ব্যায়ে মাস গেলে দিতে হয় মোটা অংকের বিদ্যুৎ বিল।সরেজমিনে পৌর কার্যালয়ে গিয়ে দেখা যায়,পৌর মেয়রের কক্ষসহ পৌর নির্বাহী,প্রকৌশল শাখা,সার্ভেয়ার ও নক্সাকার কক্ষ,বিদ্যুৎ কক্ষ,নিবন্ধন শাখা,হিসাব রক্ষন শাখা,কেশিয়ারের কক্ষ এবং সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরের কক্ষগুলো শীতাতাপ নিয়ন্ত্রিত।প্রকৃত সেবা নিতে আসা লাইসেন্স শাখা,বাজার শাখা ও কর আদায়কারী শাখায় কোন ইয়ারকোলার(এসি)নেই।কোটি কোটি টাকা আয় নির্ভর পৌরসভা দৃশ্যত উন্নয়ন না পেয়ে হতাশ পৌর নাগরিকরা।অপরদিকে পৌর শহরের কয়েকটি সড়কে নামমাত্র সড়কবাতি লাগিয়ে কোটি কোটি টাকা লুপাটেরও সুনিদৃষ্ট অভিযোগ রয়েছে।অন্যদিকে পৌর নাগরিকের করের টাকা খরচ করে কর্মকর্তা-কর্মচারীদের এধরনের বিলাসিতা নাগরিকদের সাথে রিতিমত তামাশাই মনে করছেন সচেতন মহল।অচিরেই তদন্তপুর্বক কার্যতঃব্যবস্হা গ্রহন করে পৌরসভার শাখা বৈষম্য দুর করতে একাধিক কর্মকর্তা দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক কায়সার খসরুর(এডিসি)কাছে মুটোফোনে জানতে চাইলে তিনি জানান,আমি মাত্রই দায়িত্ব নিয়েছি।পৌর সভার সবগুলো বিষয়ে এখনো জানা হয়নি,তবে পৌরসভার সকল দপ্তরে এসি লাগানোর কোন আইন নেই।তবে সেবা নিতে আসা সম্মানিত পৌর নাগরিকদে সুবিধার্থে কোন কোন শাখায় পৌর কর্তৃপক্ষ এসি বা অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিতে পারেন।ঢালাওভাবে কর্মকর্তাদের বিলাসীতা বা আরাম-আইসের কোন সুযোগ নেই।বিষয়টি আমি তদন্ত করে দ্রুত ব্যবস্হা নিব।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি