1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো দেড় হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো দেড় হাজার মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাশারে ওয়ান স্টফ সার্ভিসের মাধ্যমে ১৯৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৫০০ জন বন্যার্ত ও হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কুলাশার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলার আলকরা ইউনিয়ন ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো: মুজিবুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো: জহির উদ্দিন রাসেল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জামাল উদ্দিন আকবর, ডা. আমিনা সুলতানা লামিনা, কুলাশার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত নেতা একরামুল হক কুসুম।

মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ, নিউরো মেডিসিন ও স্নায়ু রোগ বিভাগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রাহা, ডা. ইলিয়াস, ডা. আমিনা সুলতানা, ডা. মোর্শেদা আক্তার কনিকা, ডা. আনিকা, ডা. সুমাইয়া, ডা. ফারজানা আক্তার, ডা. সাদিয়া আক্তার, ফিজিও মো: শাহিন মুন্সি, ফার্মাসিস্ট মোজাম্মেল হক রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাহমুদা খাতুন, মো: ফয়সাল, মো. তাসনিম ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী রনি, আফসার, রিপন, হৃদয়, রাহাত, মো. তাসিন, স্বেচ্ছাসেবক গোলাম মাওলা রুবেল, সাগর ও আনোয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net