1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজিবির সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেল তিনটি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

বিজিবির সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেল তিনটি পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জেলার রামগড়ে অসহায় দরিদ্র তিন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতঘর নির্মান করে দিল ৪৩ বিজিবি।
বুধবার তিনটি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন ৪৩ বিজিবির অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন।
জানা যায়, তৈচালা এলাকার হতদরিদ্র দুলাল মিয়া, পেয়ার আহম্মদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ বসতঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলো অন্যদিকে সম্প্রতি টানা বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে পাহাড় ধসে ছালেহা খাতুন নামের এক হতদরিদ্র মহিলার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
দরিদ্র অসহায় পরিবারগুলির দুর্দশার খবর ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর নজরে এলে তিনি বিজিবির পক্ষ থেকে বসতঘর নির্মাণ করার উদ্যোগ নেন। নির্মানকাজ শেষে তাদের হাতে উপহারের ঘরের চাবি তুলে দেন।
বিজিবির পক্ষ থেকে উপহার স্বরুপ ঘরগুলি পেয়ে আনন্দে বিমোহিত হলেন উপকার ভোগীরা। বিজিবির এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, সীমান্ত রক্ষা, চোরাচালান দমন, মাদক দমনের পাশাপাশি হতদরিদ্রদের আশ্রয়নে এগিয়ে আসা সত্যিই প্রশংসার দাবিদার।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net