1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইকু গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি সিদ্দিকুল আলমের মায়ের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত 

ইকু গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি সিদ্দিকুল আলমের মায়ের দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও ইকু শিল্প পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলমের মা তহমিনা আলমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বাদ আসর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী জুম্মাপাড়ায় ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন আবু তালেব সরকার জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে স্বামী আলহাজ্ব কুতুবুল আলম এর কবরের সাথে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজের পর এবং বাদ আসর আবু তালেব সরকার জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজনরা সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৫ ছেলে ও এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে ইকু শিল্প পরিবারের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিরা মাগফিরাত কামনাসহ শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। (ছবি আছে)

শাহজাহান আলী মনন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net