ঢাকা   ০৫:৪৪:০৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কিশলয় বালিকা স্কুলে শিক্ষক-শিক্ষিকা সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও

শিক্ষকদের মেধা, মনন, শ্রম ও ভালোবাসায় সমাজ আলোকিত হয়। বিনির্মিত হয় সমৃদ্ধ জাতিসত্তা। তাঁদের দীক্ষায় বেড়ে ওঠে মননশীল প্রজন্ম। মেধা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা কিংবা আদর্শিক জীবনের বীজটিও বুনে দেন তাঁরা। আর এমন শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবদান রাখায় প্রদান করা হলো ” শিক্ষক সম্মাননা”।


৬ অক্টোবর (রবিবার) সকাল পৌনে ১১ টার দিকে

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের এ মাঝে এ  সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়েছে।

অধ্যায়নরত শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগম। শিক্ষার্থী সাইফা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর।

বিশেষ অতিথিদের মধ্য ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক, হ্লানু মার্মানী ও

শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক এসএম আকবর হোছাইন খোকন, রিদুয়ানুল হক, নাজমা আক্তার সিদ্দীকি ও এহেছান আল মামুন বক্তব্য রাখেন।

কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আজিজুর রহমান, এহছানুল কবির, জয়নাব বাহার, প্রু মে মারমা, শিদুল কান্তি শর্মা, নুরুল ইসলাম, তাসনিম উদ্দীন, নুরুল আমিন কাদেরীসহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  দশম শ্রেণীর সৈয়দা বিনতে জিনিয়া, সিমান, সাফিযা জান্নাত, নাবিলা কাউছার, নবম শ্রেণীর মাশহুরিন নাওয়ার তাসকিন, ৮ম শ্রেণীর আফনান ও সাদিয়া সুলতানা বক্তব্য, নওরিন পুষ্প, ইসকাত জাহান আফনান, সিমরান তাবাচ্চুম রুহি ও অনুরুপা দাশের কবিতা আবৃত্তি ও সংগীত  আয়োজনে যুক্ত করে ভিন্নমাত্রা।

শেষে শিক্ষকদের হাতে শিক্ষক সম্মাননা স্মারক তুলে দিয়ে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ তৈয়ব স্যারকে স্মরণ করা হয়।

৬/১০/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি