1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"গ" শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হয়ে বেতন নিচ্ছেন "ক" শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

“গ” শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হয়ে বেতন নিচ্ছেন “ক” শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃরফিকুল হাসান নব্বই দশকের পর স্হানীয় জামালপুরের সড়িষাবাড়ী পৌরসভায় কেরানী হিসেবে চাকুরীতে যোগদান করেন।পর্যায়ক্রমে ময়মনসিংহের নান্দাইল এবং টাঙ্গাইলের মধুপুর ও গোপালপুরে কেরানী হিসেবে কর্মরত থাকাবস্হায় প্রমোশন নিয়ে”গ”শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।গত দু’বছর আগে তৎকালীন স্হানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের বদৌলতে “ক” শ্রেণীভুক্ত শ্রীপুর পৌরসভায় পোষ্টিং নিয়ে আসেন।মোঃরফিকুল হাসান পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর হতে তার ক্ষমতার দাপটে সকলেই ছিল তটস্হ।যোগদানের পরপরই আগের পৌরসভার সকল বেতন বকেয়াসহ এলপিসির সকল পাওনাদি শ্রীপুর পৌরসভা হতে পরিশোধ করে নেন।যোগদানের করেই কথায় কথায় তৎকালীন প্রধানমন্ত্রী দপ্তর,স্হানীয় সরকার মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে তার সখ্যতাসহ নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কেডার হিসেবে তুলে ধরে খিস্তিখেউর তুলতেন।তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা দলিল উদ্দিন সরকারের কাছ থেকে ফিল্মিকায়দায় দায়িত্ব বুঝে নেন।ওই নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে এক ঘন্টা সময়ও দেয়া হয়নি বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে নিয়ম বর্হিঃভুতভাবে মনগড়া নানা কমিটি গঠনের মাধ্যমে উচ্চতর গ্রেডসহ অনিয়ম আর দুর্নীতিতে সুবিধা পেতে কর্মকর্তা-কর্মচারীদের তার খুশিমত দাপ্তরিক কাজে উলট পালট করা ছিল নিত্যনৈমিত কাজ।এতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নিরব ক্ষোভ বিরাজ করে আসছে।রফিকুর হাসান পৌর নির্বাহীর দায়িত্বে বসতে না বসতেই পৌরসভার অর্থ লুটপাট করতে নড়েচরে বসেন।অনিয়ম,দুর্নীতি আর লুটপাটে বাধা ছিল তৎকালীন প্রধান পৌর নির্বাহী কর্মকর্তাকে(সিইও) সরানোর নামে পৌর ফান্ড থেকে মোটা অংকে অর্থ তছরুপ।একে একে শুরু হয় খোদ তারই সহকর্মির কাছ হতে এলপিসি পরিশোধের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া।পৌর সভার জনবল নিয়োগের ছাড়পত্র আনতে পৌরফান্ড হতে অর্থ নেয়া।পৌরসভার সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করার নামে নির্বাহী ও হিসাব রক্ষন কর্মকর্তার যোগসাজসে সরকারি সফটওয়্যার ব্যবহার না করে তাদের মনোনীত অখ্যাত প্রাইভেট ফার্মের সাথে চুক্তি করে পৌর ফান্ড হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়া এবং এর পিছনে মাসিক খরচ বাবদ পৌরসভাকে দিতে লাখ লাক টাকা।ওই অখ্যাত ফার্মের সফটওয়্যারে যথেষ্ট ক্রুটিপুর্ন বলে জানা গেছে।বিভিন্ন ষ্টেশনারী মালামাল ও দাপ্তরিক কাজে ব্যবহ্রত বিভিন্ন ছাপানোর নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা দুর্নীতি।ঠিকাদারদের কাছ থেকে বিল পাস করাতে দিতে হত নিদৃস্ট কমিশন।শিল্প-কারখানা হতে ডিবেট নামক ঝুজুর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ছাড়া মাস্টাররোলের নামে ভুয়া বিলসহ কন্জারভ্যান্সি নামক আরেক ফাঁদ পেতে পৌরসভা হতে বিপুল পরিমান অর্থ লুপাট ছিল রফিকুল হাসানের এক গোপনীয় উৎসব।

নির্ভরযোগ্য সুত্র হতে জানা যায়,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃরফিকুল হাসান “গ” শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা হয়েও শ্রীপুর পৌরসভা হতে “ক”শ্রেণী পৌর নির্বাহী হিসেবে নিয়মিত বেতন ভাতাদি উত্তোলন করছেন।সেই সাথে বেতনের পাশাপাশি সমপরিমান টাকা জি এফ ফান্ড হতে কর্তন করে নিচ্ছে।যা সম্পুর্ন বিধিবর্হিঃভুত।পৌর সচিবদের পদকে পৌর নির্বাহী পদে রুপান্তরিত এবং তাদের গ্রেড হাল নাগাদ করে স্হানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেনের ১৭মে২০২২ইং তারিখে স্বাক্ষরিত এক প্রঙ্ঘপন স্মারক নং৪৬.০০.০০০০..৬৩.৩১.০০৩.২১.৫৯৭এক আদেশ জারি করেন।আদেশে”গ” শ্রেণী পৌর নির্বাহী কর্মকর্তা ৯ম গ্রেডে বেতন পাবেন বলে উল্লেখ করা হয়।বিগত ১৭মে২০২২সনের জারিকৃত প্রজ্ঙাপনটির কার্যক্রম ওই মাসের ২২তারিখে২০২২ইং৪৬.০০ ০০০০.০৬৩.৩১.০০৩.২১-৬০৯নং স্মারকমুলে জারিকৃত আদেশ স্হগিত করে আগের গ্রেডে পৌর নির্বাহীগন বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে আদেশ দেন।আগে পৌর বিধিতে “গ” শ্রেনী পৌর নির্বাহী কর্মকর্তা ১১তম গ্রেডে বেতন-ভাতাদি পাবার কথা থাকলেও শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃরফিকুল হাসান বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিচ্ছেন স্হগিত হওয়া ১৭মে২০২২ইং সালের আদেশ জারি করা প্রঙ্ঘাপনের আইনে।রফিকুল হাসান এতই দুর্দান্ত প্রকৃতির কর্মকর্তা অবৈধভাবে বেতন ভোগ করতে নিজের সার্ভিসবুক নিজের কাছে রেখে দিয়ে মাসের পর মাস নিয়ম বর্হিঃভুতভাবে ৯বম গ্রেডে বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধাসমুহ গ্রহন করছেন।তার সার্ভিসবুকসহ চাকুরী সংক্রান্ত অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখে তার বিরুদ্ধে কোন অনিয়ম পেলে আইনী ব্যবস্হা গ্রহন করতে সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।পাশাপাশি নির্বাহী কর্মকর্তার অপকর্মের সহযোগী পৌর হিসাব রক্ষন কর্মকর্তা কুদ্দুস হাওলাদারের সার্ভিসবুক ও তার পদোন্নতি আর উচ্চতর গ্রেড প্রাপ্তিতে কোন অনিয়ম আছে কিনা এ মুহুর্তে খতিয়ে দেখার দাবীটাও যৌতিক বলে অনেকেই ধারনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net