1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চৌদ্দগ্রামে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চৌদ্দগ্রামে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে নিরাপত্তা, সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে আশ্বস্ত করেন।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপ, চাঁন্দিশকরা নাথ বাড়ি পূজা মন্ডপ ও চাঁন্দিশকরা দাশ বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, আবুল হাশেম, রিপন মিয়া, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, যুগ্ম আহবায়ক আবদুল কাদের, পৌর কৃষকদল সভাপতি আবদুল মমিন, ছাত্রদল নেতা এডভোকেট সাজ্জাদ হোসেন, রেজাউল করিম রাজিম, পৌর মৎসজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল হুদা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন-ধর্ম যার যার, রাষ্ট্র সবাব’। সনাতন ধর্মাবলম্বীরা সংখালঘু নয়, তারা আমাদের প্রতিবেশি। আমরা সবাই বাংলাদেশী। সুতরাং পূজা মন্ডপে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আওয়ামী রাজাকাররা যাতে কোন অসৎ উদ্দেশ্যে পূজা মন্ডপে হামলা করে বিএনপির উপর দোষ চাপাতে না পারে, সেজন্য বিএনপির পক্ষ থেকে পূজা মন্ডপ রক্ষায় নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেব না। স্পষ্টভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের পূজা পালন করতে পারবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net