1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে প্রেস কনফারেন্স - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া 

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে প্রেস কনফারেন্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষে সারাদেশের ন্যায় শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রোববার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ অক্টোবর থেকে পরবর্তী ৪ সপ্তাহ বা ১ মাস ব্যাপী কিশোরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ওই টিকাদান কর্মসূচি চলবে। এক ডোজ এইচপিভি টিকা নিলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যাবে।
১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরী কেউ যেন এ টিকা থেকে বাদ না পড়ে তার জন্য মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। প্রেস কনফারেন্স আরও জানানো হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে।www.vaxepi.gov.bd এই অনলাইনের মাধ্যমে টিকাদানের রেজিস্ট্রেশন করা যাবে।
এসময় ডাঃ মোঃ আহসানুল হাবিব হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ডাঃ বুশরা আমেনা, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারুনুর রশিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net