ঢাকা   ০৩:৫৭:৪৩ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

ঠাকুরগাঁও — ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহার সহ দেশিয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার ২টি মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে ও শ্যোন অ্যারেস্ট অর্থাৎ পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার সকালে তাকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন না মঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার। বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে তাকে পুলিশ গ্রেফতার করেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এর পর ঠাকুরগাঁও রোডের ঘটনায় ২ জন বাদী হয়ে তার নামে ২টি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার ২টি মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য- সম্প্রতি গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে গত ২১ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন। একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি অভিযোগ দায়ের করেন রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে । পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি