1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ প্রতিপক্ষকে  ফাঁসাতে বাড়িঘরে হামলার নাটক ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ প্রতিপক্ষকে  ফাঁসাতে বাড়িঘরে হামলার নাটক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৪১ বার

নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলায় বাড়িঘরে হামলার কাল্পনিক ঘটনার সৃষ্টি করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগ সংবাদ সম্মেলন করে কাল্পনিক ঘটনা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্য প্রবাসী ও কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা মির্জা আওলাদ বেগ। এতে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মির্জা আওলাদ বেগ অভিযোগ করে বলেন- বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে পাশ্ববর্তী মৃত মাহমুদ মিয়া ওরফে (কাচা মিয়ার) পরিবারের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগের বিরোধ চলে আসছে। এ ঘটনার পর থেকে আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজন উক্ত রাস্তা ব্যবহার করলে প্রতিপক্ষ মৃত মাহমুদ মিয়ার লোকজন ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দ্বারা নানাভাবে বাঁধা প্রদান করে আসছে। এরপর থেকে উক্ত রাস্তা আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজন কেউ ব্যবহার করতে পারছেন না। এ ঘটনায় মির্জা আওলাদ বেগ নবীগঞ্জ থানায় জিডি অন্তভুক্ত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানকে বিরোধীয় বিষয়টি সমাধানে দায়িত্ব প্রদান করেন।

চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার ভিত্তিতে বিরোধটি মীমাংসা করে দেন। চেয়ারম্যান উক্ত রাস্তায় সরকারিভাবে ইটসলিং করিয়ে দেবেন বলেও আশ্বাস প্রদান করেন। রাস্তা দিয়ে যাতায়াতে আর কোনো বাঁধা দেয়া হবেনা মর্মে জানায় মৃত মাহমুদ মিয়ার পরিবার। বাড়িতে গিয়ে পাল্টে যায় মাহমুদ মিয়ার পরিবারের মনোভাব। গত ২৭-০৯-২০২৪ ইং তারিখ বিকালে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মির্জা আওলাদ বেগকে বাঁধা দেয় মাহমুদ মিয়ার পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে মির্জা আওলাদ বেগ আরও অভিযোগ করে বলেন- প্রশাসনিকভাবে হয়রানী করতে না পেরে মির্জা আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজনকে উদ্দেশ্যমূলক ভাবে হয়নারী করার উদ্দেশ্যে গত রবিবার দিবাগত রাতে মৃত মাহমুদ মিয়ার বাড়িতে নিজেদের লোকদের দিয়ে হামলার ঘটনা সৃষ্টি করে। পরে মির্জা আওলাদ বেগ ও তার আত্মীয়স্বজনের বিরুদ্ধে একটি কাল্পনিক মিথ্যা ও গুজব নাটকের সৃষ্টি করে। উক্ত কাল্পনিক ঘটনার ১ ঘন্টা পূর্বেই মাহমুদ মিয়ার ছেলেরা প্রবাসে অবস্থান করে ফেসবুক লাইভের মাধ্যমে তাদের বাড়িঘরে মির্জা আওলাদ বেগ ও তার ১০/১৫ জন আত্মীয়স্বজনের নাম উল্লেখ করে হামলা করা হয়েছে বলে লাইভে নানা অপপ্রচার করে। খবর পেয়ে গ্রামের লোকজন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে তাৎক্ষণিক ভাবে হামলার ঘটনার সত্যতা পাওয়া যায়নি।মির্জা আওলাদ বেগ অভিযোগ করেন- হামলার নাটক তৈরির মূল কারিগর ও ষড়যন্ত্রকারী মৃত মাহমুদ মিয়ার পরিবারের সহযোগী বর্তমান ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ ও তার আত্মীয়-স্বজন। তিনি দিলবাহার আহমেদ দিলকাছ ও মৃত মাহমুদ মিয়ার নাতী তোয়েল আহমেদ গংদেরকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে দাবী জানান। একই সাথে প্রবাসী মির্জা আওলাদ বেগ এবং তার আত্মীয়স্বজনকে ফাঁসাতে উদ্দেশ্য প্রনোদিতভাবে হয়রানি করার লক্ষ্যে বাড়িঘরে হামলা নামক নাটক সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net