ঢাকা   ০৩:৫৪:৩৩ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থী-অভিভাবকের বিক্ষোভ ও মানববন্ধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

রবিবার (৬ অক্টোবর) সকালে স্কুলের মাঠে এই বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মো. ইউনুছের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবী জানান। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নানা দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরেন। এরই মধ্যে খন্ডকালীন শিক্ষক নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, অভিভাবক হয়রানী, শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার, আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী দিয়ে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘স্কুলের এ সমস্যা সমাধানে প্রধানতম অন্তরায় হলো পরিবারতান্ত্রিক পরিচালনা কমিটির সভাপতি মনোয়ন। তাছাড়া ম্যানেজিং কমিটির সদস্য আবু মুছা এবং উপজেলা মাধ্যমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ এর একপাক্ষিক অবস্থানের কারণে এ সমস্যার উত্তরণে বাঁধা বলেও দাবী করেন। তারা প্রতিনিয়ত উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে ভুল বার্তা দিয়ে সত্যকে ধামাচাপা দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তুলেন।

মানববন্ধনে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ চৌধুরী, নাছির উদ্দিন, স্কুলের শিক্ষক ইসমত আরা বেগম, নুরুল ইসলাম, ফাতেমা বেগম, স্থানীয় অভিভাবক নুরুল আজিম, তৌহিদ হোসেন, মনিরুল মান্নান চৌধুরী, মাহাবুব উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জিয়াউল হান্নান, বেলাল উদ্দিন জালালসহ অধ্যয়নরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

 

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি