1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা ভরাটকৃত বালু জব্দ ও নিলামে বিক্রি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা ভরাটকৃত বালু জব্দ ও নিলামে বিক্রি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা)

লাকসামে রাতের আন্ধারে একাধিক ড্রাম ট্রাক থেকে বালু ফেলে একটি পুকুর ভরাটের দায়ে
মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত ৯ টায় পৌরসভার পশ্চিমগাও দরগা মসজিদের দক্ষিণে জোড় পুকুর
নামক স্থানে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার।তিনি এ তথ্য বুধবার সকালে নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কয়েকদিন ধরে
রাতের আন্ধারে একাধিক ড্রাম ট্রাকভর্তি বালু নিয়ে লাকসাম পৌরসভার পশ্চিমগাও দরগা মসজিদের দক্ষিণে সড়কের পাশে জোড় পুকুর
নামক স্থানে একটি পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পরিদর্শনে গিয়ে পুকুর ভরাট করার সত্যতা পায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার।
এ সময় পুকুরের এক অংশের ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে পশ্চিমগাও বাগবাড়ীর ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন
নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। সেসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন। এবং ওই পুকুর ভরাটের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net