1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ বার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী

সদন কুমার দেবনাথ ও তার স্ত্রী সন্ধ্যা রানী দেবনাথ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদন কুমার দেবনাথ  বলেন, দেশে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে আমার প্রতিবেশী রশুনিয়া ইউপি সদস্য শাহীন সর্দার একই দিন আমার বসত বাড়িতে হামলা করে বসত ঘর, রান্না ঘর, গরুর ঘর ও পানির কল ভাংচুর করে। থানায় পুলিশ না থাকায় ঘটনার ১০/১৫দিন পরে থানায় লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার পাইনি।


তিনি আরো বলেন, উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামে আমার  পূর্বপুরুষের সম্পদ ও  আমার খরিদ করা সম্পত্তি  দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। আমার প্রতিবেশী শাহিন সরদার সেখান আমাদের জমি জ্বালিয়েতি করে ৭০ শতাংশ  তার নিজের নামে লিজ আনে। এখন আমার পুরো বাড়িটি ১শত ৪৫ শতাংশ  দখলের পায়তারা করছে। আমাকে ও আমার পরিবারের লোকজনদের গত ৩০ বছর যাবত শারীরিকভাবে নির্যাতন করছে।

 

বিগত ২০০৭ সালে আমার স্ত্রী তাদের হামলার শিকার হয়ে মুন্সিগঞ্জ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ শাহীন সর্দার আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে দমনপীড়নমূলক অন্যায়-অত্যাচারসহ বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমানে নানামুখী ষড়যন্ত্র ও হুমকি-ধামকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একই সঙ্গে আমাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্তিত্ব সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার, সম্পত্তি ও প্রাণ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

মোঃ হামিদুল ইসলাম লিংকন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net