1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯১ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাজী আবদুল গফুর মিয়ার নামে ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, সম্মানিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক (আশুলিয়া থানা বিএনপি) এবং সাবেক চেয়ারম্যান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ। বিগত ৫ই আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে আশুলিয়া থানার অন্তর্গত নিহত ব্যক্তিবর্গের স্বজন এবং আহত ব্যক্তির পক্ষে তাদের পরিবার বিভিন্ন সময়ে মামলা দায়ের করে এবং কিছু সংখ্যক পরিবার ঢাকা জেলা বিচারিক আদালতে মামলা দায়ের করেছেন। এমতাবস্থায় এই সকল মামলায় আমি আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং- সিআর- ১২৬৫/২৪ আশুলিয়া থানা ৬৩ (৯)২৪ এবং ১২১৮/২৪ যাহা পিবিআই এর তদন্তাধীন। গত জুলাই’২০২৪ ইং মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আমার নামে ৫টি মামলা দায়ের করা হয়। ইতঃপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে ১৬ বছরে ৩৬টি মামলা চলমান রয়েছে।

আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে আমার এবং নেতাকর্মীদের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এই সব ষড়যন্ত্র মূলক মামলার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে জনমতকে ঈর্ষান্বিত করার অপচেষ্টা হচ্ছে। একটি কুচক্রী স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য এবং পোশাক শিল্প কারখানায় সহ বিভিন্ন ধরনের ব্যবসা হাসিলের উদ্দেশ্যে সাধারণ জনগন এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানীর উদ্দেশ্য ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করছে। আমাদের আইনজীবী দল ইতোমধ্যে মামলার সকল আইনগত দিক পর্যালোচনা করেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সত্য এবং ন্যয়বিচার আমাদের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ।

আমরা গণমাধ্যম, ছাত্র সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রশাসন এর প্রতি আহ্বায়ন জানাচ্ছি এই সকল ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানী অবিলম্বে প্রত্যাহার ও সঠিক এবং নির্ভুল তথ্য প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net