1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বাঁশ ভর্তি জিপগাড়ীর সাথে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব 

ঈদগাঁওতে বাঁশ ভর্তি জিপগাড়ীর সাথে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে  অটোরিকশা চালক। এই দুর্ঘটনাটি শুধু একটি জীবনের অকাল সমাপ্তি নয়, বরং একটি পরিবারের সংগ্রামের গল্পও বলে।

রবিবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খোদাই বাড়ি নামক স্থানে ব বাঁশ বোঝাই একটি জীপের (চান্দের গাড়ী)  সাথে অটো রিকশার সংঘর্ষে  চালক ঘটনাস্থলেই মারা যান।

নিহত চালকের পুরোপুরি পরিচয় নিশ্চিত না হলেও, তাঁর এক আত্মীয় জানিয়েছেন সে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন এবং টেকনাফের হ্নীলা ছিল তাঁর স্থায়ী ঠিকানা। সম্প্রতি ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন, যা তাঁর পরিবারের প্রধান আয়ের উৎস ছিল। অটোরিকশাটি কিনে কিছুটা আর্থিক স্থিতিশীলতার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে এই দুর্ঘটনায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জীপটি জব্দ করে, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরিবারটির সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যত।

ডুলহাজারা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল করা হযেছে এবং গাড়ি দুটি জব্দ করা থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net