ঢাকা   ০৪:২২:৩৯ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত ও অপর দুর্ঘটনায় শরীফ নামে এক কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসী হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৬১৬২) নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।

অপর ঘটনায় মহাসড়কের আলকরা ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬১৪৩) কে অপর একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর কর্মীরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ‍উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি