1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিতদের বাদ দিয়ে রাজনীতি চলেনা : চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা, নোবেল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিতদের বাদ দিয়ে রাজনীতি চলেনা : চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা, নোবেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে উপজেলা বিএনপি’র ঐক্য কামনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্ট এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল বলেন, কোনো দলের ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সে দলের সাংগঠনিক কার্যক্রম চলতে পারে না। যদি ত্যাগীদের বাদ দিয়ে দল পরিচালনা করা হয়, তাহলে সে দল ভঙ্গুর দল হিসেবে পরিচিতি পায়। চৌদ্দগ্রামে যারা এমন রাজনীতির আবির্ভাব করেছেন তাদেরকে সকর্ত হওয়ার আহবান জানাই। দীর্ঘদিন যাবৎ বিএনপির উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে আছে। শীঘ্রই ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে দলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের চাহিদার কথা মাথায় রেখে নিবেদিতদের দিয়ে দলের কমিটি গঠন এখন সময়ের দাবি। আমি আশা করছি, আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক ভীত আরো মজবুত করে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে নেতাকর্মীরা।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ মজুমদার ফিরোজ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন মীরুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন বলাই, উপজেলা বিএনপি নেতা আবু তাহের মজুমদার, মো: আব্দুল জলিল, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী, বিএনপি নেতা আব্দুল খালেক, মো: খোরশেদ কবির শিপন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা মো: শাহআলম, মো: ফারুক হোসেন, মো: জামাল হোসেন বিএসসি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল অভি, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো: জোবায়ের হোসেন, বিএনপি নেতা মো: ইয়াছিন, মো: মাহবুবুল হক, ঘোলপাশা ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো: ফরিদ আহম্মদ, শুভপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো: আবু সাঈদ মেম্বার, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি নেতা মো: জহিরুল কাইয়্যুম, চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু মেম্বার, বিএনপি নেতা মো: রফিকুল ইসলাম মেম্বার, গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার মো: আইয়ুব আলী, বিএনপি নেতা মো: ইয়াছিন, মো: বেলাল উদ্দিন, মো: আবুল কালাম, সাইদুল ইসলাম ইমন, আব্দুর রশিদ, মো: বাচ্চু মিয়া, হায়াতুন নবী, আহসান হাবীব প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net