1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

দেবিদ্বারে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার

ফারুক হোসেন জনি (দেবিদ্বার) কুমিল্লা:

কুমিল্লার দেবিদ্বারে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির পর উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সবুজ চন্দ্র সরকার, মৎস ও প্রাণীসম্পদ কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মাইনুদ্দিন, দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ, দৈনিক কালের কণ্ঠ দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মু. ফারুক হোসাইন জনি, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ময়নাল হোসেন ভিপি, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি জামাল উদ্দিন দুলাল, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, ছাত্র-প্রতিনিধি মো. নাহিদ ইসলাম, প্রভাষক আবদুল আলিম, সাংবাদিক এ আর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলম‌। সভায় বক্তারা বলেন, দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে কালবেলা, খুব অল্প সময়ে কালবেলা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে।

বক্তরা আরো বলেন, গত দুই বছর আগে যখন কালবেলা নামে একটি নতুন পত্রিকা বাজারে আসছে শুনি তখন আমাদের মনে ধারণা ছিল বাজারের তো কত পত্রিকাই আসে, আবার চলেও যায়, কালবেলা হয়তো এমনই হবে। কিন্তু এই দুই বছরের পথচলায় সেই ধারণা পাল্টে গেছে। আমরা ভাবতেই পারছি না, কালবেলা এত দ্রুত কীভাবে এগিয়ে গেল।

তারা বলেন, কালবেলায় একঝাঁক উদ্যোমী, পরিশ্রমী ও মেধাবী তরুণ কাজ করছে। গণঅভ্যুত্থানেও কালবেলা সাহসী ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি, কালবেলা এমন সাহসী ভূমিকা রেখে সমাজের অন্যায় অবিচার ও নির্যাতিত মানুষের কথা বলবে, পাশে থাকবে এবং এ ধারাবাহিকতা ধরে রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net