ঢাকা   ০৫:১৪:৩৯ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা বন্ধে ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শান্তি এবং উন্নয়নের জন্য সকলকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন রামগড় ৪৩ বিজিবি’র জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন।
বৃহস্পতিবার দুপুরে রামগড় জোন কর্তৃক আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সফলভাবে সম্পূর্ণ করতে বিজিবির পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। বিজিবি শান্তি শৃঙ্খলায় সকলের পাশে থাকবে।
মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলির অপহরণ ও চাঁদাবাজী বন্ধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ, পাহাড় কাটা, ইভটিজিং বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
সভায় রামগড় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুর, সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, রামগড় ও বাগানবাজার পূজা মন্ডপের সভাপতি, স্থানীয় হেডম্যান ও কারবারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি