1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ কর্মকর্তা শরিফুলের সম্পদের পাহাড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

পুলিশ কর্মকর্তা শরিফুলের সম্পদের পাহাড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার

স্টাফ রিপোটার

ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন বর্তমানে সিআইডির ইন্সপেক্টর শরিফুল ইসলাম। রাজধানীসহ সারাদেশে রয়েছে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ।

বিগত স্বৈরাচারি সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাট দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব ব্যাপারে ইতিমধ্যে পুলিশ প্রধান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিবাগের ফরচুন টাওয়ারের বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুলের নামে রাজধানীর মালিবাগের ফরচুন টাওয়ারে রয়েছে দুইটি ফ্ল্যাট, যার আনুমানিক মুল্য দেড় কোটি টাকা। একই বিল্ডিংয়ের ৩য় ও চতুর্থ তলায় রয়েছে ২টি দোকান, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
মৌচার মার্কেটে ২ টি দোকান, ধানমন্ডিতে ২২শ স্কয়ার ফিটের বিলামবহুল ফ্ল্যাট গুলশানর ৫ কাঠার প্লট, ৮-৯ কোটি টাকার এফডিআর, পূর্বচলে জলপিঁড়িতে প্লট রয়েছে তার নামে। এছাড়া স্ত্রী ও আত্মীয়স্বজনের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ।

পতিত স্বৈরাচারের অনৈতিক সহযোগিতার মাধ্যমে এসব তিনি অবৈধভাবে উপার্জনে করেছেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ফরচুন টাওয়ারে কর্মরত স্টাফ ও বাসিন্দাদের বিরুদ্ধে মামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে এই বিরোধী মত দমনকারী হাসিনা সরকারের দোসর শরিফুলের বিরুদ্ধে।

এছাড়া রাজধানী কাকরাইল, সাতক্ষীরা ও বগুড়াসহ দেশের বিভিন্নস্থানে লাজফার্মার আনুমানিক ১২টি শাখা রয়েছে তার নামে। একটি পেট্রোল পাম্পও রয়েছে সিআইডির এ ইন্সপেক্টরের নামে।
গত হাসিনা সরকারের শেষ দিকে খুলনা থেকে এসে ঢাকায় বিএনপির সমাবেশ হামলা করে পুলিশের বেশ কয়েকটি পুরস্কার পান। আহত হয়ে রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তিও ছিলেন ডেসপারেট এই পুলিশ কর্তা।

এ ব্যাপারে শরিফুল ইসলামের নাম্বারে যোগাযোগ করা হলে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। মোবাইলে ক্ষুদে বার্তা দিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর এই অসাধু কর্মকর্তা গা ঢাকা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net