ঢাকা   ১২:১৭:৫৪ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বাঁশখালীতে কলেজ ছাত্রদলের প্রতিনিধিদের সাংগঠনিক সভা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলার বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদল, সরকারি আলাওল কলেজ ছাত্রদল, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদল ও মাস্টার নজির আহমদ কলেজ ছাত্রদলের প্রতিনিধি সাথে দিকনির্দেশনা মূলক সাংগঠনিক সভা একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উপজেলার চেচুরিয়া এস.কে. বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবদুস সবুর এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব ও মারুফ।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ভিত্তিক উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়নের লক্ষে ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেশের ক্রান্তিলগ্নে ছাত্রজনতা সবসময় সম্মুখভাগে নেতৃত্বের ভার গ্রহন করে। তারই ধারাবাহিকতায় গেল ৫ আগস্ট

অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্র-জনতা। ফ্যাসিবাদমুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে। ছাত্রদল ক্যাম্পাসে সহবাস্থানের রাজনীতি নিশ্চিত করতে চায়। তবে কোন আওয়ামী দোসররা যেন গোলাপানিতে মাছ শিকার করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

এসময় আরো বক্তব্য রাখেন, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তারেকুল ইসলাম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহেদ হাসান তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সায়েদ মাতাব্বর, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান সিকদার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি