ঢাকা   ১০:১৫:৪২ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিপ্লবের পরে কোন সংবিধান থাকতে পারে না-কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘বারবার এই দেশে বিপ্লব হওয়ার পরেও এই বিপ্লবকে কেউ ধারণ করতে পারে না। যারা বিপ্লবকে ধারণ করতে পারে না তারা দেশ চালাতে পারেন না। তাই বিপ্লবের পরে কোনো সংবিধান থাকতে পারে না। সেই সংবিধান অবৈধ হয়ে গেছে। এই সংবিধান বাতিল করে এমন এক নতুন সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের মাধ্যমে আর কোন স্বৈরশাসক তৈরি হতে না পারে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী আয়োজনে নোয়াখালী সরকারি কলেজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আবদুল হান্নান মাসুদ।

মাসুদ আরও বলেন, যে শহীদদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা, সেই রক্তের দাবি হচ্ছে তারা আর কোনো স্বৈরশাসক চায় না। শেখ হাসিনার মদদপুষ্ট  রাষ্ট্রপতিকে দ্রুত বাদ দিতে হবে। প্রশাসনের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের লোকেরা এখনও বসে আছে। ১৬বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা তৈরি করা ছাত্রলীগের দালালরা এখন বিভিন্ন দলে আশ্রয় নিয়ে সুশীল সাজছে। তারা জুলাইয়ের বিপ্লবকে নিয়ে কটুক্তি করছে, শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলছে।

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি জায়গায় এখনও দালালরা উৎপেতে আছে, তারা জুলাইয়ের বিপ্লবকে এখনও ধারণ করতে পারেনি। তারা চাচ্ছে ফ্যাসিষ্ট সরকারকে আবার পুনর্বাসন করতে, যাদের তাড়াতে ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই ফ্যাসিষ্ট সরকারের পুনর্বাসন করতে দেওয়া যাবে না। যে স্লোগান দিয়ে জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, সে স্লোগান কখনও ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না। আরেকটি নতুন সংবিধানের জন্য ছাত্রদেরকে তৈরি থাকতে হবে।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালীর সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি