1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারত এদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায় : অধ্যাপক হারুনুর রশিদ খান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

ভারত এদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায় : অধ্যাপক হারুনুর রশিদ খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, ভারত এদেশের সোনালী আঁশ পাট শিল্প ধ্বংস করেছিল। আজকে তারা দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তারা এদেশের শ্রমিকদের পেটে লাথি মারতে চায়।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টায় ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ার পলাশবাড়ী আমার স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, কবির আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এএএম ফয়েজ হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দীন শহীদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইনে সুলতান বাহার, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, ফেডাশেনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, মো. মহিব্বুল্লাহ ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার প্রমুখ।

অধ্যাপক হারুনুর রশিদ খান বক্তব্যে বলেন, স্বাধীনতার পর এদেশের পাটের গুদামে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। ভারতকে সহযোগিতা করেছিল স্বৈরাচারের দল আওয়ামী লীগ। ভারত আমাদের দেশের অর্থনীতি ধ্বংস করার মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায়। তাদের গভীর ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখে দিতে হবে। তাদের ষড়যন্ত্র সফল হলে এদেশের মালিকদের তেমন ক্ষতি হবে না, ক্ষতি হবে মূলত খেটে খাওয়া শ্রমিকদের। শ্রমিকরা কর্মহীন হয়ে যাবে। শ্রমিকদের ঘরে ভাত থাকবে না। ভারতীয় দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মালিক-শ্রমিক ঐক্য গড়ে তুলতে হবে।

অধ্যাপক খান আরও বলেন, আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই। সাম্য প্রতিষ্ঠা করার বিধান একমাত্র ইসলামের কাছেই আছে। আর কারো কাছে নেই। এদেশের শ্রমিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। একই সাথে দাবি করছি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে। আমরা চাই মালিক যা খাবে শ্রমিকরা তাই খাবে এই নীতি চালু করতে। এটি রাসুলের(সা.) বিধান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসররা গার্মেন্টস শিল্প ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। তারা স্বৈরাচার সরকারের পতনের পর নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আনসার, রিকশা চালক ও সনাতনধর্মীদের উসকে দিয়ে এদেশে প্রতিবিপ্লব করতে চেয়েছিল। তারা এসব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন করে পোশাক শিল্প ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা সোচ্চার আছি, তাদের এই কু-পরিকল্পনাও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। বিগত স্বৈরাচার সরকার গত ১৫ বছরে এ শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আজকে অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে বৈঠকের পর বৈঠক করেছে। তারা শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তারা শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক। এখন শ্রমিকদের দায়িত্ব হচ্ছে ষড়যন্ত্র রুখে দিয়ে সরকারকে সহযোগিতা করা। সরকার শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে। আশাকরি আগামী দিনে শ্রমিকদের ন্যায্য দাবি সরকার পূরণ করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের কুপরামর্শে গার্মেন্টস বন্ধ করা যাবে না। হঠাৎ করে রাজপথে নামা যাবে না। কারখানা ভাংচুর করা যাবে না। সরকার যে ১৮ দফা দাবি মেনে নিয়েছে তা সকল শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net