1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের নামে ভবন ও স্মৃতিফলক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের নামে ভবন ও স্মৃতিফলক উন্মোচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের নামে ভবন ও মির্জা নওজেশ হোসেন অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক ও উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ।

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ ফরহাদ হোসেনের গর্বিত পিতা গোলাম মোস্তফা,মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃমনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।Y

নাকোল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক,জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুর রহমান, শহর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মুন্সি রিজাউল করিম, উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, বি এন পি নেতা খোন্দকার খলিলুর রহমান, আশরাফুল ইসলাম নালিম, আব্দুশ শুকুর ,মুক্তি মাহমুদ, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ শাহনাজ পারভীন হ্যাপিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার পুত্র।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ৩০/১০/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net