ঢাকা   ১০:৩৫:০৭ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

রাউজানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি:

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক,দিবস উপলক্ষে রাউজানে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় রামগতি ধর রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবত কুমার হাজারী, উপজেলা একাডেমি সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঞ্চন কুমার বিশ্বাস, জাকের হোসেন মাষ্টার, মোস্তাক আহমেদ, অদ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সৈয়দ তাহের উদ্দিন, নুরুল কবির, প্রিয়ম কুমার দে, শেখর ঘোষ, সুবল চন্দ্র দাশ, শিল্পী দে, জামাল শাহ্,বিলাশ কান্তি দাশ,শরফরি দে, নেছার আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন,হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্ত নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য র‍্যালীটি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি