1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর ব্যাংক থেকে এতিমের তহবিলের ৯ লাখ টাকা তুলে ঘা ঢাকা দিয়েছে সমাজসেবা কর্মচারী! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

শ্রীপুর ব্যাংক থেকে এতিমের তহবিলের ৯ লাখ টাকা তুলে ঘা ঢাকা দিয়েছে সমাজসেবা কর্মচারী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে সমাজসেবা অফিসের এতিম তহবিলের ৮ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন অফিস সহায়ক আল-মামুন। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছে।

গত ১৬ ও ১৭ অক্টোবর দুটি চেকের মাধ্যমে এ টাকা হাতিয়ে নেওয়া হয়।

বিষয়টি জানাজানি হওয়ার চার দিন পর সমাজসেবা অফিস থেকে সোমবার (২১ অক্টোবর) দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তও হচ্ছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাবো। তবে সমাজসেবা বিভাগকে অডিট করে সুনির্দিষ্টভাবে কত টাকা নিয়েছে তা জানাতে বলেছি।

টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এসএম আনোয়ারুল আবেদীন।
তিনি বলেন, শুনেছি দুটি চেকের মাধ্যমে এতিম তহবিলের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও আইনগত ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহা আক্তার।

তিনি বলেন, এখানে যা ঘটেছে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশনা মোতাবেকই কাজ করা হচ্ছে। আপনাদের যা জানার দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া কোনো ধরনের বক্তব্য দিতে পারবো না।

উপজেলা সমাজসেবা অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, সমাজসেবা কর্মকর্তার কাছের লোক ছিলেন আল মামুন।সমাজ সেবা অধিদপ্তর,ঢাকা ডিজি অফিসে তার নামে সাথে মিল রয়েছে এমন এক কর্সচারীর প্রভাব খাটিয়ে সকল অপকর্ম করে আসছে।ফলে সমাজ সেবা কর্মকর্তা তাকে দিয়েই অফিসের সব কাজ করাতেন। এমনকি নৈশপ্রহরী থাকার পরও রাতের বেলায় অফিসে থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন  সমাজসেবা কর্মকর্তা।  তার কাছে অফিসের সকল নিয়ন্ত্রণ ও আলমারির চাবিও থাকতো। সেই সূত্র ধরেই আলমিরা থেকে সমাজসেবা কর্মকর্তার সই করা চেকের দুটি পাতা নিয়ে সোনালী ব্যাংক থেকে ৮ লাখ ৭৬ হাজার  টাকা উঠিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যান আল মামুন। ঘটনার পর থেকেই সমাজসেবা কর্মকর্তা বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছেন।

ঘটনা জানাজানির পর থেকেই টাকা আত্মসাতের অভিযোগ ওঠা শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক আল-মামুন গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে তার বক্তব্য জানতে অফিসে গিয়েও পাওয়া যায়নি। ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমরা পুরো বিষয়টি অবগত। ইতোমধ্যে ওই অফিস সহায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিদের্শনা দেওয়া হয়েছে। সে মোতাবেক কাজও হচ্ছে। এ ছাড়াও তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net