1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন  বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন  বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার

স্টাফ রিপোর্টার:

মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।  সংগঠনটির নাম বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির ৯ যুগ্ম আহবায়করা হচ্ছেন, আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ এর নাম ঘোষণা করা হয়। এ আহবায়ক কমিটি আগামি তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।

আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কম্যুনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে।

মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনট ঘাটে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলায় দলবাজিমুক্ত, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, একশ্রেণীর দলবাজ সাংবাদিকের কারণে গোটা সাংবাদিকতা আজ চরম সংকটাপন্ন্ পরিস্থিতির মুখে পড়েছে। শোচনীয় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে শুদ্ধ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে। গতকাল দুপুর ১২ টায় সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় উপস্থাপিত মূল নিবন্ধে এ কথা প্রকাশ করা হয়।

সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মি নিয়ে আনন্দঘন পরিবেশে দুদিন ব্যাপী এ মিলনমেলা শুরু হয়েছে।

অনুষ্ঠানে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net