ঢাকা   ০৯:৩৫:৪৪ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

গত ৫ আগষ্টের পর থেকে সদর উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ৯ জন চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ১৫ অক্টোবর মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার ২২ ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ জন চেয়ারম্যান অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন । তারা হলেন আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মো: আতিকুর রহমান, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন, গড়েয়া ইউপি চেয়ারম্যান মো: রইছ উদ্দীন, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মো: কাদেমুল ইসলাম, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান মো: আনিসুর রহমান, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন ও রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন অনুপস্থিত রয়েছেন। উল্লেখিত ইউনিয়ন পরিষদসমূহে বর্তমানে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি