1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভায় বক্তারা- আলাদা ট্রাইব্যুনালে লগি বৈঠা তান্ডবের খুনীদের বিচার হবে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভায় বক্তারা— আলাদা ট্রাইব্যুনালে লগি বৈঠা তান্ডবের খুনীদের বিচার হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডবে শহীদদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

এতে বক্তারা বলেছেন, প্রকাশ্য রাজপথে আওয়ামী লীগের নৃশংশতা ও লগি বৈঠা দিয়ে গণহত্যার প্রতীক শোকাবহ ২৮ অক্টোবর। তাই ১৫ আগস্টের পরিবর্তে ২৮ অক্টোবরকে জাতীয় শোক দিবস ঘোষনা করতে হবে । ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে আওয়ামী ছাত্রলীগের পেটুয়া বাহিনী ২৮ অক্টোবরের গনহত্যা সংঘটিত করে পরবতীতে আওয়ামী দুঃশাসনের পথ সুগম করে দেয়।

বক্তারা আরো বলেন, সেদিন শিবির নেতা মুজাহিদসহ কয়েকজন কোরআনের হাফেজকে হত্যা করে শহীদদের বুকের উপর নৃত্য করেছিল আওয়ামী ছাত্র লীগের সন্ত্রাসীরা। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবী জানান বক্তারা।

ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর ও সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমূখসহ
ছাত্র শিবিরের সবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত এলাকা থেকে মিছিল সহকারে কর্মীরা সভায় যোগ দেন।

উপজেলা ইমাম সমিতি ও মুফাস্সির সমিতির নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ আলম।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net