1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাউবো ফার্ম সাইট অবৈধ ভাবে দখল উচ্ছেদে গড়িমসির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাউবো ফার্ম সাইট অবৈধ ভাবে দখল উচ্ছেদে গড়িমসির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোলনীর সামনে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘড় নির্মান করা হয়েছে। ঐ অবৈধ স্থাপনা (ঘড়) উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাউবোর পক্ষ থেকে আবেদন করা হলেও অজ্ঞাত কারণে ২০ দিনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলছেন, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না। সম্প্রতি গত ১০ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া স্বাক্ষরিত এক সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের শহিদ আবু ইসাহাক সড়কে পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ আফিস কোলনীর সামেনে সীমানা প্রাচীর ও পাকা রাস্তার মাঝামাঝি সরকারী জয়গা দখল করে এক যুবলীগ নেতার ছত্রছায়ায় এক ব্যক্তি টিন ও বাঁশ দিয়ে দোকান ঘড় নির্মান করেছেন। এতে অফিস কলোনীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সরকারী জমি বেদখল হয়েছে। ঐ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়। আবেদনের ২০ দিন অতিবাহিত হলেও এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি।

এ নিয়ে সম্প্রতি গত ৩০ সেপ্টেম্বর সোমবার পীরগঞ্জ উপজেলা আইন শৃংখলা সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানায়, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না। তাদের লোকজন ছাড়া অভিযান পরিচালনা করা যাচ্ছে না।
এ বিষয়ে পাউবোর ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া বলেন, আমারা সব সময় প্রস্তুত আছি। প্রশাসন চাইলেই সহযোগীতা করা হবে।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ অফিস কলোনীর সামনে প্রাচীর ও পাকা রাস্তার মাঝে সরকারী জায়গায় অবৈধ ভাবে আরো বেশ কয়েকটি দোকান নির্মান করা হয়েছে। যা উচ্ছেদের জন্য ইতি পূর্বেও পাউবোর পক্ষ থেকে পত্র দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net