1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন চাম্বলের জননেতা ইরান চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন চাম্বলের জননেতা ইরান চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ বার

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন আলী নেওয়াজ চৌধুরী ইরান।

শিব্বির আহমদ রানা,

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন, শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর রাখেন বিশিষ্ট সমাজসেবক জননেতা আলী নেওয়াজ চৌধুরী ইরান।

দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে আলী নেওয়াজ চৌধুরী ইরান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- ‘ধর্ম-বর্ণ-গোত্র ও গোষ্টির ভিত্তিতে জাতির বিভক্তি নয়, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ জাতি চাই। মুসলিমরা যেমন এই দেশের নাগরিক, ঠিক তেমনি আপনারাও এই দেশের নাগরিক, মুসলিমদের ধর্ম পালনে যেমন এই দেশে বাঁধা আসেনা, ঠিক তেমনি আপনাদের ধর্ম পালনেও এই দেশে বাঁধা আসবেনা, তবুও সমাজে দুষ্ট লোকের অভাব নেই, আমাদের সজাগ থাকতে হবে, আমরা সর্বদা আপনাদের পাশে আছি, সুষ্ঠ সুন্দর পরিবেশ রক্ষার্থে যে কোনো প্রয়োজনে আমরা সর্বদা আপনাদের পাশে আছি।’ তিনি আরো বলেন, ‘বিগত সময়ে আপনাদের সুখে দুঃখে যেমন পাশে ছিলাম আগামীতেও পাশে থাকবো। আপনারা আমার পরিজন, প্রতিবেশী, আমি আপনাদের ভাই। যে কোন প্রয়োজনে সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারলে গর্বিত হবো।’

এসময় উপস্থিত ছিলেন আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিসুল আজম চৌধুরী, চাম্বল পূজা উদযাপন পরিষদের সভাপতি নিউটন, সাধারণ সম্পাদক ডাক্তার রানা দাশ, মাওলানা আসাদুল হক, যুবনেতা মাহমুদুল হক সুমন, আতাহার চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা জিসান চৌধুরীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net