1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লাহর দাসত্ব ছাড়া সৎ ও যোগ্য হওয়া অসম্ভব- সাইফুল আলম খান মিলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আল্লাহর দাসত্ব ছাড়া সৎ ও যোগ্য হওয়া অসম্ভব- সাইফুল আলম খান মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চলের দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন বলেন, সৎ ও যোগ্য লোক তৈরির মাধ্যমে ইনসাফভিত্তিক বৈষম্যহীম সমাজ গড়তে চায়। এজন্য আল্লাহর দাসত্বের আহবানের মাধ্যমে সৎ ও যোগ্য লোক তৈরি করার চেষ্টা চালানোর জন্য সংগঠনের রুকনদের আহবান জানান।

আজ (৮ নভেম্বর) শুক্রবার সকাল ৯:০০ টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স মিলনায়তন, কাকরাইল, ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নব নির্বাচিত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিনের পরিচালক সাইফুল আলম খান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান বলেন, স্বৈরাচার সরকারের পতনের ক্ষেত্রে রংপুরের আবু সাঈদ, উত্তরার মুগ্ধ, সাভারের ইয়ামিন, বিভিন্ন লোকের হাত-পা হারানোসহ বহু মানুষের ত্যাগ আছে। এ অর্জনের চেতনা ধরে রাখতে হবে। সেজন্য সমাজের মানুষকে সৎ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, মানুষ সৎ ও যোগ্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে পরিপূর্ণ আল্লাহ দাসত্ব করে। রুকনদের শপথবাক্য সবসময় মনে রেখে কাজ করতে হবে, দায়িত্ব যেন নাজাতের অছিলা হয়, এখনো অনেক লোকের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারি নাই, নারী-পুরুষ-শিশু সকলের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ইকামাতে দ্বীনের দাওয়াতের দায়িত্ব আমাদের, আমরা ঠিকমত দায়িত্ব পালন না করলে দায়িত্বশীলের কাছে ফাঁকি দিলেও আহকামুল হাকিম আল্লাহর কাছে কি জবাব দিবো? দ্বীনের দাওয়াত দিলে বাঁধা আসবেই- খাব্বাব, সুমাইয়া, বেলাল (রা.) আমাদের সামনে উদাহরণ। অন্যান্য রাজনৈতিক দলের মত বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়। দাওয়াতি কাজের জন্য আমাদের সুন্দর চরিত্রের মানুষ হতে হবে। সেজন্য নামাজগুলো তাকবিরে উলার সাথে সুন্দর করে পড়া, রাতে উঠতে হবে, মুমিনগণ সারারাত ঘুমানো যাবে না। এছাড়াও আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও জানতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সবাইকে ধর্য ও সহনশীলতার সাথে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net