1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এস. আলম রাজীবের মৌলভীবাজার সাংগঠনিক সফর; সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, সদ্য স্বদেশে ফিরে আসা মাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

এস. আলম রাজীবের মৌলভীবাজার সাংগঠনিক সফর; সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, সদ্য স্বদেশে ফিরে আসা মাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫২ বার

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক- এস. আলম রাজীব গত শনিবার ১৬ই নভেম্বর মৌলভীবাজার জেলা সাংগঠনিক সফরে যান।

 

গতকাল (রবিবার) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- মৌলভীবাজার জেলা ও এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রথমে যান মৌলভীবাজারে ধর্ম প্রচারকারী উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ মোস্তফা আল-বাগদাদী (রঃ) এর মাজার শরীফ জিয়ারত করতে।

এরপর মৌলভীবাজার জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ সহ যান মৌলভীবাজারের বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারত করতে।

­

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁর কবরে তিনি শ্রদ্ধা নিবেদন এবং মরহুম এম. সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এম. সাইফুর রহমানের সুযোগ্য পুত্র এম. নাসের রহমানের কার্যালয়ে দেশের ইতিহাসে সাইবার রাজনীতির সাংগঠনিক রূপকার, সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব-কে ফুলেল সংবর্ধনা জানায় মৌলভীবাজার জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সাইবার ইউজার দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সেখানে তিনি সকলের উদ্দ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং অবিলম্বে মৌলভীবাজার জেলা ও এর উপজেলা সহ সকল ইউনিট কমিটিগুলোকে পুনঃগঠন করে মৌলভীবাজারে সংগঠনকে অতীতের ধারাবাহিকতায় আরো বেশি শক্তিশালী ও সক্রিয় করতে দিক-নির্দেশনা প্রদান করেন।

সেখান থেকে নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি গত ১৬ নভেম্বর দীর্ঘ সতের বছর পর সদ্য স্বদেশ প্রত্যাবর্তন করা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপি নির্বাহী কমিটির সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-এর কেন্দ্রীয় উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, ইউরোপে বিগত ফ্যাসিস্ট অবৈধ সরকার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের অন্যতম নেতা মাহিদুর রহমানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মাহিদুর রহমান উপস্থিত জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতাকর্মীদেরকে শহীদ জিয়ার আদর্শিক দিকগুলো, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার বার্তা, জাতীয়তাবাদী চেতনা এবং তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং সাইবার ইউজার দলের আগামী দিনের কর্মপরিকল্পনার ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হক তালুকদার, সিলেট বিভাগীয় সমন্বয়ক এফ. আর. চৌধুরী সৌরভ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, মামুন পারভেজ, জেলা সাইবার ইউজার দলের সমন্বয়ক ও সাবেক সদস্য সচিব ওবায়দুল হক তানিম, রাজনগর উপজেলা সাইবার ইউজার দলের সদস্য সচিব জুনেল আহমেদ, যুগ্ন-আহবায়ক সোহাগ আহমেদ, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন সাইবার ইউজার দলের যুগ্ন-আহবায়ক রাজিব আহসান, ফতেহপুর ইউনিয়ন সাইবার ইউজার দলের সদস্য মুহিব আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা সাইবার ইউজার দলের সমন্বয়ক আশফাক রহমান মাহফুজ, নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সমন্বয়ক নাফিজ রহমান, রাজনগর উপজেলা সাইবার ইউজার দল নেতা আব্দুস সালাম রিমন, কামাল রাজা, মুন্সিবাজার সাইবার ইউজার দল নেতা সোহান আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সেখানে মাহিদুর রহমানের ছেলে বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সায়েম রহমান ও পরিবারের অন্যান্য সদস্য সহ আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় ও লন্ডন বিএনপি’র নেতৃবৃন্দ, সুধী সমাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net