1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপি'র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত ও বাড়ি -ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে বাগবাড়িয়া গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে থেকে হাবিবুর রহমান ধলুর সমর্থক সোহেল, রাফসান, মুক্তার, ওয়াসিমসহ ৮ থেকে ১০ জন মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে। সে প্রতিদিনের ন্যায় মাগুরা মহুরীর কাজে যাচ্ছিলেন। বাহারুল ইসলামের উপর হামলার ঘটনা জানাজানি হলে মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকেরা নজরুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে লুটপাটের সকল মালামাল ফেরত দেওয়া হয়।


সংঘর্ষের ঘটনায় মিনহাজুর ইসলাম সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলাম (৪০), নওশের খান (৫০), জয়নাল মোল্যা (৩০) এবং হাবিবুর রহমান ধলুর সমর্থক মুক্তার মণ্ডল (৪৫) সহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

তাং ২০/১১/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net