1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী অভয়া কামারপাড়া এলাকায় ২ জন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রাজশাহী থেকে চাপাইনবয়াবগঞ্জ যাওয়ার পথে পেছন থেকে ধাক্কা দেয় অজ্ঞ্যাত একটি বাস।এতে নিহত হন চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর( কাজিপাড়া) গ্রামের মোঃ হুমাউন কবিরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ কালুর ছেলে মোঃ নাজমুল হক। নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল আনুমানিক ৪ টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে ধাকা ২ জন আরোহী চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী জানান, দ্রুত গতির একটি বাস ঢাকা মেট্টো- ১৩-৫৯৮৯ নাম্বারের মোটরসাইকেলটিকে আরোহীসহ পিসে দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের টিমকে ফোন দিয়ে ডাকা হয়। তারা এসে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেন।

জনাব মোঃ নমীর উদ্দীন স্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত) বলেন, আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ পড়ে থাকতে দেখতে পায়। এ অবস্থায় আমরা রিপোর্ট নেওয়ার পর গোদাগাড়ী থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, মামলা হবে। লাশ এখনো গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে আছে। এতে সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net