1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুরির অপবাদ দিয়ে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন ফজলে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

চুরির অপবাদ দিয়ে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন ফজলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে দুই শ্রমিককে কারখানা থেকে তুলে নিয়ে গাছে বেঁধে পৈশাচিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ওই ঘটনা ঘটে।

পরে নির্যাতনের বিষয়টি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখাযায় দুই যুবককে গাছের সাথে বেঁধে মারধোর করা হচ্ছে। আর একজন নারী চোখ-মুখে, ক্ষত শরীরে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছেন। কয়েকজন যুবক এমন দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করছেন।

নির্যাতিত দুই শ্রমিক হলেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৪), ও ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইন উদ্দিন সোহেল (২৬)। তারা স্থানীয় সাইটালিয়া বাজার এলাকার ইরেক্টস্ পুলস অ্যান্ড স্ট্রাকচারস্ লিমিটেড কারখানায় চাকরি করেন।

পরে শুক্রবার বিকেলে নির্যাতিত আলমগীর বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো,উপজেলার আবদার গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ফাইজুদ্দিন, তার স্ত্রী রিমা আক্তার,মেয়ে টুম্পা আক্তার ও প্রমি আক্তার, একই এলাকার মোস্তফা, সালামের ছেলে শাকিল।

অভিযোগ সুত্রে জানাযায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ছয়টায় কারখানা থেকে বের হওয়ার পর আলমগীর ও সোহেলকে আটক করে ফাইজুদ্দিন ও তার সহযোগীরা। প্রথমে তাদের বেঁধে একটি অটোরিকশায় উঠিয়ে পাশের কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর দিকে নিয়ে যায়। সেখানে একটি জঙ্গলে তাদেরকে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে দুই ঘণ্টা নির্যাতন করা হয়। পরে আবদার গ্রামে ফাইজুদ্দিনের বাড়ির কাছে নিয়ে দুই শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে দ্বিতীয় দফায় পেটানো এবং ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। এদিন বেলা চারটা পর্যন্ত দফায় দফায় তাদের নির্যাতন করা হয়।

নির্যাতনের শিকার শ্রমিক আলমগীর ও মাইনুদ্দিন সোহেল বলেন, সন্দেহ করে আমাদের গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে। চুরির বিষয়ে আমরা কিছুই জানি না। পেটানোর পর তারা আমাদের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকাও নিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার আলমগীর হোসেন বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net