ঢাকা   ১২:২৭:১৯ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চৌদ্দগ্রামে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বন্যা পরবর্তী পরিস্থিতি, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে অবহিতকরণ বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, মাদক নির্মূল, যানজটমুক্ত রাখা সহ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও উপজেলার সামগ্রীক উন্নয়নে সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক এর বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)।

সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন (সাগর), বিজিবি কর্মকর্তা মো: আব্দুস সালাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন, আনসার কর্মকর্তা মো: মোস্তাকিমুর রহমান, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, সাংবাদিক আবু বকর সুজন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ সাব্বির ও আরমান হোসেন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী আছিয়া বেগমের পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহযোগিতা স্বরূপ ঢেউটিন ও আরো কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদমান ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি