ঢাকা   ০২:৪৯:১৯ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দেবিদ্বারে বিভিন্ন আয়োজনে মোহনা টিভির ১৫ বর্ষপূর্তি পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আই কে ইব্রাহীম:

কুমিল্লার দেবিদ্বারে মোহনা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে দেবিদ্বার মোহনা টিভি দর্শক ফোরামের উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টেভির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ , প্রবীন সাংবাদিক ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, অধ্যাপক মোঃ কামাল হোসেন, পৌর জামায়াত এর সাধারণ সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি, দৈনিক সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ওমার ফারুক মুন্সী, বিজয় টিভিরি ক্যামেরা পার্সন মোঃ সজিবসহ দেবিদ্বার মোহনা টিভি দর্শক ফোরামের সদস্যবৃন্দ।

অতিথিরা মোহনা টিভির ভূঁয়সী প্রসংশা করে বলেন, মোহনা টিভি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতার সাথে গণমানুষের কথা বলে। এটি শুধু দেশেই নয়, বিদেশেও দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এটাই প্রত‍্যাশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি